অঙ্গীভূত আনসার প্রশিক্ষণ
আনসার সদস্যদের পেশাদারিত্ব ও কল্যাণ নিশ্চিতের আহ্বান মহাপরিচালকের
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় অঙ্গীভূত আনসার সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। একই সঙ্গে সদস্যদের বেতন বৃদ্ধি, আবাসন, রেশন ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।